আগরতলা।। খোয়াই শহরে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের হাত ধরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো ‘কল্পনা আই ক্লিনিক’-এর।

চোখের চিকিৎসা ও পরিষেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যেই এই নতুন উদ্যোগ বলে জানা গেছে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন, চোখ মানুষের জীবনের অন্যতম মূল্যবান অঙ্গ। চোখের আলো হারিয়ে গেলে চারপাশের পৃথিবী যেন অন্ধকার হয়ে আসে। আর যারা দেখতে পান না, তাঁদের কাছে একটি সুন্দর পৃথিবী অনেকটাই কল্পনার বিষয় হয়ে দাঁড়ায়।

সেই কল্পনাকে বাস্তবের আলোয় ফিরিয়ে আনার কাজে চোখের চিকিৎসা প্রতিষ্ঠানগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, খোয়াইয়ের মানুষের দোরগোড়ায় উন্নতমানের চক্ষু চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আগামী দিনে এই প্রতিষ্ঠান মানুষের আস্থা অর্জন করে আরও বৃহত্তর পরিসরে সেবার কাজ করবে—এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সমীর কুমার দাস, বিশিষ্ট ব্যক্তিত্ব অনুকূলচন্দ্র দাস, পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, বিশিষ্ট ব্যক্তিত্ব অনিমেষ নাগ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিযুষ কান্তি চৌধুরী, কাউন্সিলর বর্ণালী দেব দাস, ‘কল্পনা আই ক্লিনিক’-এর কর্ণধার কল্পনা গুপ্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

চোখের আলো শুধু দৃষ্টিশক্তি নয়—এ আলো মানুষের স্বপ্ন, আত্মবিশ্বাস ও জীবনের পথচলার আলো। আর সেই আলো ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই খোয়াইয়ে পথচলা শুরু করল ‘কল্পনা আই ক্লিনিক’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *