আগরতলা।। ত্রিপুরার পর্যটন শিল্পে নতুন দিগন্তের সূচনা করে আগরতলার কুঞ্জবনে অবস্থিত ঐতিহাসিক পুষ্পবন্ত প্রাসাদে ‘তাজ পুষ্পবন্ত প্যালেস’ হোটেল প্রকল্পের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অমিত শাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ মানিক সাহা এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। টাটা গোষ্ঠীর আতিথেয়তা সংস্থা (Indian Hotels Company Limited)]-এর তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী পুষ্পবন্ত প্রাসাদকে বিশ্বমানের হেরিটেজ হসপিটালিটি গন্তব্যে রূপান্তর করা হবে। এই প্রকল্পের মাধ্যমে ত্রিপুরার সমৃদ্ধ রাজকীয় ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরা হবে।

সরকারের আশা, এই হোটেল চালু হলে পর্যটনের প্রসারের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি এবং রাজ্যের অর্থনৈতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *