আগরতলা।।একদিকে আজ এডিসির নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করছেন আর অন্যদিকে এডিসিতে নিয়ম বহির্ভূতভাবে বাঁকা পথে ১২০ জনকে নিয়োগ করা হয়েছে এই দাবিতে এবং গোটা নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটা অংশের জনজাতি যুবকরা রাজধানীর বিবেকানন্দ ময়দানের সামনে প্রতিবাদে সামিল হন।

তাদের বক্তব্য হচ্ছে যেখানে রাজ্যের সরকার এবং দেশের সরকার বিভিন্ন ভাবে সার্কুলার জারি করে বা নোটিফিকেশন জারি করে লিখিত পরীক্ষা ,মৌখিক পরীক্ষা ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করে সেই জায়গায় দাঁড়িয়ে এডিসি প্রশাসন কিভাবে এই নিয়োগ সম্পন্ন করেছে এটা নিয়ে তাদের প্রশ্ন। গোটা বিষয়ে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের কাছে সংশ্লিষ্ট যুবকদের বক্তব্য হচ্ছে অবিলম্বে যাতে গোটা বিষয়ের তদন্ত করা হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন গতকাল একই বিষয়ে বিজেপি দলকে সরব হতে দেখা গেছে।

এদিকে আজ একদল যুবকদের কোন রাজনৈতিক ব্যানার ছাড়া সমবেতভাবে এডিসির ১২০টা চাকরি নিয়ে প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হওয়া নিশ্চিতভাবে রাজনৈতিক আঙ্গিকে তাৎপর্যপূর্ণ ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *