আগরতলা।। আমতলী থানার পুলিশের হাতে চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মধ্য চারিপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম মালু মিয়া। পুলিশের দাবি, চুরির ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্য চারিপাড়া এলাকা থেকে মালু মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে বলেও দাবি পুলিশের।
উদ্ধার হওয়া সামগ্রীগুলি চুরির ঘটনার সঙ্গে সম্পর্কিত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার পর এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে চুরির ঘটনার সঙ্গে আটক ব্যক্তির কোনও যোগসূত্র রয়েছে কি না, পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না—সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
আমতলী থানার ওসি রানা চ্যাটার্জী জানান, আটক ব্যক্তিকে আজ আদালতে পেশ করা হবে। আদালতে পেশ করার পর তদন্তের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে পুলিশ।পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলেও স্থানীয়দের একাংশের দাবি।
