আগরতলা।। আমতলিতে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পুলিশের। মঙ্গলবার রাতে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ ও সিআরপিএফ বাহিনী শচীন্দ্রলাল পশ্চিমপাড়ায় রাসেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম ব্রাউন সুগার এবং ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সাথে ৪টি মোবাইল উদ্ধার করা হয়।

উদ্ধার করা ব্রাউন সুগার ও ইয়াবার কালো বাজারে মূল্য ১০ লক্ষ্য টাকা। পরে পুলিশ সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে নেশা সামগ্রী গুলি বাজেয়াপ্ত করে রাসেল মিয়াকে গ্রেফতার করে। বুধবার দুপুরে আমতলী থানার ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে গিয়ে জানিয়েছেন ধৃত রাসেল মিয়াকে পুলিশের রিমান্ডে চেয়ে আদালতে প্রেরণ করা হবে।

পুলিশের ধারণা তাকে রিমান্ডে এনে এলাকায় কারা কারা নেশা সামগ্রী ব্যবসার সাথে জড়িত তাদের নাম বেরিয়ে আসবে। মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।রাসেল মিয়া ও তাঁর সহযোগীদের বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

মাদক পাচার রুখতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পুলিশ ও বিএসএফের যৌথ নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানান আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *