আগরতলা।। আগরতলা রেল স্টেশনে এক গাজা পাচারকারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১৬ কেজি ৩০৫ গ্রাম শুকনো গাজা বাজেয়াপ্ত করা হয়। ধৃত যুবকের নাম পার্থ বিশ্বাস, বয়স ২৬। বাড়ি পূর্ব আগরতলা থানার অন্তর্গত রেন্টার্স কলোনি সাধুটিলা এলাকায়।

এস আই বিশ্বজিৎ দাসের নেতৃত্বে রেলপুলিশ রবিবার আগরতলা রেল স্টেশন থেকে তাকে আটক করে। ধৃত যুবককে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। কথা থেকে কোথায় গাঁজাগুলি নিয়ে যেতে চেয়েছিলো, এর সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।

তবে এই ঘটনা প্রমান করে নেশা সামগ্রীর পাচারকারীরা প্রতিনিয়ত পাচারের উদ্দেশে রেলপথকে ব্যবহার করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *