আগরতলা, ২৩ সেপ্টেম্বর ।। ভারতের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড রয়্যালওক ফার্নিচার আগরতলায় তাদের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করল। এই স্টোরে ক্রেতাদের জন্য থাকছে রয়্যালওকের বিশেষ কান্ট্রি স্টোর কালেকশনের পাশাপাশি আন্তর্জাতিক মানের ফার্নিচারের বিস্তৃত সম্ভার।

জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া, বিশেষ কল্যাণ ও সামাজিক শিক্ষা এবং শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী টিংকু রায়; খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক, পরিবহণ ও পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী; লোহিয়া গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান কৈলাস চন্দ্র লোহিয়া; ফ্র্যাঞ্চাইজি পার্টনার এবং এম/এস লোহিয়া গ্রুপ অব কোম্পানিজের প্রতিনিধি রাহুল লোহিয়া; রয়্যালওক ইনকর্পোরেশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বিজয় সুব্রহ্মণ্যম এবং সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মাথান সুব্রহ্মণ্যম।

আগরতলায় এই সম্প্রসারণের মধ্য দিয়ে শহরের মানুষের কাছে উন্নতমানের ফার্নিচার পৌঁছে দেওয়ার প্রতি রয়্যালওকের দায়বদ্ধতা আরও একবার স্পষ্ট হল। গত কয়েক বছরে রাজ্যে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি সংস্থাটি উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছে। একই সঙ্গে একাধিক বিক্রেতা ও ব্যবসায়িক অংশীদারের সঙ্গে ভবিষ্যতে আরও সম্প্রসারণের পথও তৈরি হয়েছে।

১২,০০০ বর্গফুটের এই স্টোরে বাড়ির প্রায় প্রতিটি প্রয়োজনের কথা মাথায় রেখে সাজানো হয়েছে ফার্নিচারের বিশাল সম্ভার। লিভিং রুম, শোবার ঘর, ডাইনিং স্পেস, স্টাডি ও অফিস, আউটডোর, হোম ডেকর, ম্যাট্রেস-সহ নানা ধরনের পণ্য পাওয়া যাবে এখানে। আগরতলার বাসিন্দারা এখন নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী স্টাইলিশ, আধুনিক ও কার্যকরী ফার্নিচারের বিস্তৃত সম্ভার এক ছাদের নীচে, সাশ্রয়ী মূল্যে, নিজেদের শহরেই পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে রয়্যালওক ফার্নিচারের চেয়ারম্যান বিজয় সুব্রহ্মণ্যম বলেন, ‘আগরতলায় আমাদের ফ্ল্যাগশিপ স্টোর চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বর্তমানে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহিতে আমাদের ২৫০-রও বেশি স্টোর রয়েছে।

আগরতলায় এই নতুন স্টোর চালু করা আমাদের গ্রাহকদের আরও ভালো পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতিরই প্রতিফলন। একই সঙ্গে এই বাজারের ক্রমবর্ধমান সম্ভাবনার প্রতিও আমাদের আস্থা রয়েছে।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, আগরতলার মানুষ সাশ্রয়ী দামে আন্তর্জাতিক মানের পণ্য দিয়ে নিজেদের ঘর সাজাতে আগ্রহী।

এখানকার গ্রাহকদের জন্য উন্নতমানের পণ্য ও ব্যতিক্রমী পরিষেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ফ্র্যাঞ্চাইজি পার্টনারদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি আগরতলার মানুষের পাশে থাকার জন্য এবং তাঁদের স্বপ্নের বাড়ির জন্য উপযুক্ত ফার্নিচার বেছে নিতে সাহায্য করার জন্য।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *