আগরতলা ।। আসাম–আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক ও রেলপথে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের অবরোধ ও ধর্মঘটের ডাক দিল আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন JARC ও JAC।সংগঠন দুটি জানিয়েছে, পুনর্বাসন প্যাকেজসহ মোট ৯ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে।

মন্ত্রী বিকাশ দেববর্মা এবং মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনা হলেও দাবি পূরণ না হওয়ায় এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি করেন সংগঠনের নেতারা।রবিবার কুমারী মধুতি রূপশ্রী জনজাতি ট্রাইবাল রেস্ট হাউসে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে ২৪ জুন থেকে জাতীয় সড়ক ও রেলপথ সম্পূর্ণভাবে অবরোধ করা হবে।তবে প্রশাসনের তরফে এই কর্মসূচি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *