আগরতলা।। রাজধানীর শ্যামলী বাজারে সাংবাদিক সহ সংবাদ কর্মীদের উপর আক্রমণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শ্যামলী বাজারেই ধর্নায় বসলো সাংবাদিকরা।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশকে সময়সীমা বেধে দেন সাংবাদিকরা। অন্যথায় সাংবাদিকরা পরবর্তী সময়ে বড় ধরনের আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন। অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে সাংবাদিকরা পথ অবরোধ মুক্ত করেন। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে এদিন আন্দোলনে নামেন সাংবাদিকরা।

গত বুধবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে শ্যামলী বাজার এলাকায় দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত হন ৩ সংবাদিক সহ সংবাদ কর্মী। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। রাতের আঁধারে হত্যার উদ্দেশ্যে তাদের আক্রমণ করা হলেও এখন পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারের কোন খবর নেই। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সাংবাদিকরা শ্যামলী বাজারে পথ অবরোধ করেন ।

খবর পেয়ে সাংবাদিকদের ধর্নাস্তলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সাংবাদিকরা আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশকে সময়সীমা বেঁধে দেন। ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে পরবর্তী সময়ে সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *