নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর:সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও পেশাগত সুযোগ সুবিধা নিয়ে পাঁচ দফা দাবি জানিয়ে ধর্মনগরের আইসিএ র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিপন চাকমার কাছে ডেপুটেশন প্রদান করল Voice of Media এর উত্তর জেলা কমিটি।
ডেপুটেশনে উত্তর জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য সরকারি পুজো বোনাস প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিককে অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া এবং সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যবিমার ব্যবস্থা করার দাবি জানানো হয়। এছাড়াও Voice of Media এর সদস্যদের জন্য প্রেস জ্যাকেট প্রদান এবং ধর্মনগরে সাংবাদিকদের জন্য একটি আধুনিক প্রেস কর্নার গড়ে তোলার দাবিও জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয় সাংবাদিকদের পেশাগত কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও পরিকাঠামো নিশ্চিত করার লক্ষ্যেই এই দাবিগুলি তুলে ধরা হয়েছে। ডেপুটেশনের মাধ্যমে দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।বা
Voice of Media-এর উত্তর জেলা শাখার পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিপন চাকমার হাতে এই ডেপুটেশন তুলে দেওয়া হয়।
