আগরতলা।। বিদ্যুৎ দপ্তরের গ্রেড-এ ও গ্রেড-বি টেকনিক্যাল অফিসার পদে “সফেদ” পরিচালিত নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের পর চাঞ্চল্য ছড়িয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে।অভিযোগ, গত ১৪ মার্চ অনুষ্ঠিত হওয়া পরীক্ষাটি ছিল ৮০ নম্বরের, অথচ ফলাফল প্রকাশ করা হয়েছে ১০০ নম্বরের ভিত্তিতে।

কীভাবে এই মূল্যায়ন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীরা।চাকরিপ্রার্থীদের আরও দাবি, বহু মেধাবী প্রার্থী অকৃতকার্য হলেও তুলনামূলক কম নম্বর পাওয়ার সম্ভাবনা থাকা প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন।

এছাড়াও বিস্ফোরক অভিযোগ, “সফেদ”-এর সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি নিজেরাই পরীক্ষায় অংশ নিয়েছেন। ফলে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উঠছে বড় প্রশ্ন।ফলাফল পুনর্মূল্যায়ন এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন চাকরিপ্রার্থীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *