আগরতলা।। আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিলেও তা সম্ভব হচ্ছে না। শহরে এখন আটো, টম টম এর সংখ্যা অত্যাধিক হারে বেড়ে গিয়েছে।

তাই ট্রাফিক দপ্তর সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত এলাকার ইলেকট্রিক আটোগুলিকে শহরে ঢুকতে দেওয়া হবে না। এই নির্দেশিকা আগেই জারি ছিল। কিন্তু শহরের বাইরের আটো চালকরা তা মানছিলেন না। তাই মঙ্গলবার আগরতলা শহরের বাইরের ইলেকট্রিক অটো গুলির বিরুদ্ধে অভিযান চালায় ট্রাফিক দপ্তর। মঙ্গলবার আগরতলার উত্তর গেট সংলগ্ন স্থানে ট্রাফিক ডিএসপি প্রণব দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এদিন ইলেকট্রিক আটো চালকদের আইন সম্পর্কে সতর্ক করা হয়।

আগামীতেও এই ধরণের অভিযান চলবে বলে জানানো হয়েছে। প্রশাসনের নির্দেশিকা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ট্রাফিক আধিকারিক। বলা হয়েছে জিরানিয়ার দিকের আটোগুলি চন্দ্রপুর পর্যন্ত আসতে পারবে। সেকেরকোটের দিকের ইলেকট্রিক অটোগুলি নাগেরজলা পর্যন্ত আসতে পারবে।

আর মোহনপুরের দিকের অটোগুলি আসতে পারবে রাধানগর স্ট্যান্ড পর্যন্ত। এই নিয়ম কঠোর ভাবে লাগু করা হলে শহরে যানজট কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *