আগরতলা, ২৫ জুলাই: মহান সন্ত শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর অন্তর্গত বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি।

এরই অঙ্গ হিসাবে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার উপস্থিতিতে একটি সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, শ্রী গুরুদাস জীর আদর্শ নিয়ে মানুষের কাছে পৌঁছানোর জন্যই এই উদ্যোগ।

এছাড়াও, উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় সহ রাজ্য ও জেলাস্তরের প্রতিনিধিগণ।

হোমিওপ্যাথি হাসপাতাল নামকরণ প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন যে নেতাজীর নাম বাদ দেয়া হবেনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *