আগরতলা: গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করার লক্ষ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ও পিয়াজ্জিও ভেহিকেলস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আজ আগরতলায় এক বর্ণাঢ্য মেগা ক্রেডিট ডেলিভারি, স্যাংশন লেটার ও চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে মোট ১৩ জন ঋণগ্রহীতার হাতে ₹৪৩ লক্ষ টাকার ঋণের স্যাংশন লেটার ও গাড়ির চাবি তুলে দেওয়া হয়, যা তাঁদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি নতুন আয়ের পথ তৈরি করতে সহায়তা করবে।অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাননীয় চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্র সিংহ।
উপস্থিত ছিলেন ব্যাংকের মার্কেটিং প্রধান শ্রী জিৎ ভট্টাচার্য, ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকবৃন্দ এবং পিয়াজ্জিও ভেহিকেলস প্রাইভেট লিমিটেডের প্রতিনিধিরা—.সামিত দাও – রিটেইল ও চ্যানেল ফাইন্যান্স (ইস্ট), অমিত সিং – ইনস্টিটিউশন সেলস হেড, প্রীতম দাস – ডিলার প্রিন্সিপাল, এস.আর. মোটরস।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় চেয়ারম্যান জানান যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সবসময়ই সাধারণ মানুষের আর্থিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সহজলভ্য ঋণ সুবিধার মাধ্যমে রাজ্যের আর্থ-সামাজিক অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।বর্তমানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রাজ্যের সর্ববৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক হিসেবে ১৫০টি শাখা ও ১৩টি আল্ট্রা স্মল ব্রাঞ্চ-এর মাধ্যমে ২১ লক্ষেরও বেশি সক্রিয় গ্রাহককে নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদান করছে।
এই উদ্যোগ শুধুমাত্র ঋণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি রাজ্যের যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থান, আর্থিক স্বাধীনতা এবং উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।ত্রিপুরা গ্রামীণ ব্যাংক — মানুষের স্বপ্ন পূরণে, উন্নয়নের পথে
