আগরতলা ।। গাড়ি ব্যাক গিয়ার দেওয়া কে কেন্দ্র করে এনসিসি থানার অন্তর্গত গোয়ালা বস্তি এলাকাতে মারপিটের ঘটনায় ব্যাপক উত্তেজনা কর আবহাওয়া তৈরি হয়।। একজন কলেজ ছাত্রীকে তার ভাই গোয়ালা বস্তি এলাকায় নামিয়ে দেয় অটো করে কলেজ যাওয়ার জন্য সেই সময় একটি মাটির গাড়ি কলেজ ছাত্রীর সামনে এসে দাঁড়ায় পরবর্তী সময়ে কলেজ ছাত্রী একটু সরে গেলে চালক ব্যাক গিয়ার দিয়ে ছাত্রীর গায়ে ধাক্কা দেয়।

বিষয়টি দেখে কলেজ ছাত্রীর ভাই ঘটনার প্রতিবাদ করলেন তাকে মারধোর করা হয়।যদিও ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ উপস্থিত হয়ে দুই যুবককে আটক করা সহ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেছে।আটককৃত দুজনের নাম শচীন রায় ও শিবরাম রায়। তাদের দুজনেরই বাড়ি গোয়ালা বস্তি এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজ ছাত্রীর অভিযোগ হচ্ছে তার সামনেই তার ভাইকে মারা হয়েছে।

পুলিশের তরফ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আপাতত পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রনে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *