আগরতলা।। খুমুলুংয়ে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিল ভবনে নতুন চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী সদস্যের নির্বাচন সম্পন্ন হয়েছে। তিপ্রা মথা দলের নবনির্বাচিত ২৪ জন সদস্যের সমর্থনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন ভবরঞ্জন রিয়াং, আর সিইএম পদে নির্বাচিত হন রুনিয়েল দেববর্মা।

এরপর এডিসি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে শপথগ্রহণ সম্পন্ন হয়, যেখানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন সি কে জমাতিয়া এবং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে শপথ নেন বাবা রঞ্জন রিয়াং। শপথের পর প্রতিক্রিয়ায় রুনিয়েল দেববর্মা জানান, জনজাতি মানুষের অধিকার রক্ষা ও এডিসি এলাকার সার্বিক উন্নয়নই তাঁর অগ্রাধিকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ নবনির্বাচিত এমডিসি, দলীয় নেতৃত্ব ও কর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *