আগরতলা।। আগরতলা রেলস্টেশনে ফের বড়সড় গাঁজা উদ্ধারের ঘটনা। রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস।
ঘটনায় ইমান হোসেন নামে ২৪ বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবকের পিঠে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে জানা গেছে।
গাঁজা পাচারের উদ্দেশ্যেই ওই যুবক রেলস্টেশনে এসেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনায় ধৃত ইমান হোসেনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে জিআরপিএস।
