আগরতলা।। একদিকে গোটা দেশ জুড়ে নারীশক্তি বন্ধন অধীনিয়ম বিল নিয়ে শাসক বিজেপি শিবির এবং বিভিন্ন সংগঠনগুলো ময়দান গরম করছে, এর পাশাপাশি ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে আজ নারী সংরক্ষণ বিল চালু করার দাবি জানিয়ে বিধানসভা অভিযান করার কর্মসূচি স্থির থাকলেও কংগ্রেস ভবনের সামনেই পুলিশ আটকে দিয়েছে এই বিক্ষোভ কর্মসূচিকে।

বিপুল সংখ্যক কর্মী সমর্থক এবং অনুগামীদের পাশে রেখে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ দাবি করেছেন বর্তমান সময়ে বিজেপি পরিচালিত সরকার যে নারী শক্তি বন্ধন অধীনিয়ম বিল নিয়ে বাজার গরম করছে এটা আসলে বিজেপির একটা রাজনৈতিক কোট চাল। তিনি দাবি করেন ২০২৩ সালে সংসদের উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ উভয় কক্ষেই ধনী ভোটে নারীর সংরক্ষণ বিল পাশ করা হলেও দেশের সরকার কার্যকর করছে না। এর বদলে ডিলিমেন্টেসনের অংশ হিসেবে নারী শক্তিবন্ধন অধীনিয়ম বিল কার্যকরী করে প্রকৃত পক্ষে আগামী পঞ্চাশ বছর কোন না কোন ভাবে শাসন ক্ষমতায় টিকে থাকতে চাইছে বিজেপি দল এমন অভিযোগ করেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী।

আজকের কর্মসূচি থেকে তিনি দাবী করেছেন যতক্ষণ পর্যন্ত না নারী সংরক্ষণ বিল কার্যকরী হবে ততক্ষণ পর্যন্ত সর্বভারতীয় স্তরে মহিলা কংগ্রেসের কর্মসূচি এবং জাতীয় কংগ্রেসের কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *