আগরতলা।। রাজ্য বিজেপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে শুরু হয়েছে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি। সারা দেশের মতো ত্রিপুরাতেও পর্যায়ক্রমে সাংগঠনিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে ভারতীয় জনতা পার্টি। ইতোমধ্যেই অধিকাংশ মণ্ডল প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মের কার্যক্রমও শেষ পর্যায়ে রয়েছে।

দলীয় সূত্রে জানানো হয়েছে, মণ্ডল পর্যায়ে যেখানে আটটি বিষয় নিয়ে দু’দিন এক রাতের প্রশিক্ষণ হয়েছিল, সেখানে জেলা পর্যায়ে তিন দিন দুই রাত ধরে মোট বারোটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।আগরতলার ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের সদর শহর জেলা প্রশিক্ষণ শিবির।

এই প্রশিক্ষণ শিবিরে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শিবিরে দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা অংশগ্রহণ করছেন। ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’-এর অংশ হিসেবে আয়োজিত এই জেলা প্রশিক্ষণ পর্বকে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক পর্ব হিসেবে উল্লেখ করা হয়।

প্রশিক্ষণ শিবিরে বিজেপির ইতিহাস ও বিকাশ, আদর্শগত ভিত্তি, সাংগঠনিক কার্যপদ্ধতি, কার্যকর্তা বিকাশ, জাতীয় চ্যালেঞ্জ, কেন্দ্র সরকারের সাফল্য, সামাজিক মাধ্যম ও মিডিয়া ব্যবস্থাপনা, বুথ ব্যবস্থাপনা এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও সাফল্যসহ মোট বারোটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *