আগরতলা: ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন (WFTU) এর ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার সিআইটিইউ রাজ্য দপ্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা। সভায় বক্তারা WFTU-র প্রতিষ্ঠার ইতিহাস ও শ্রমিকদের অধিকার রক্ষায় সংগঠনের ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার এবং বর্তমান সময়ে শ্রমিক আন্দোলনের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, “শ্রমিকরা দেশে দেশে মালিক শ্রেণীর বিরুদ্ধে লড়াই করে চলছে। কিন্তু একটি দেশের লড়াই দিয়ে পৃথিবীর সমস্যার সমাধান সম্ভব নয়।

সুন্দর ও সুখী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে গোটা পৃথিবী জুড়ে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।” WFTU-র আদর্শকে সামনে রেখে আগামী দিনে শ্রমিক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয় সভা থেকে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *