আগরতলা।। সিটু অনুমোদিত ত্রিপুরা রাজ্য ক্ষৌর কর্মী ইউনিয়নের রাজ্য সম্মেলন বুধবার সিটুর রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিটুর রাজ্য সভাপতি মানিক দে এবং সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্তসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। […]
