আগরতলা।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্য সরকার ও শাসক দল এক মাসব্যাপী কর্মসূচি পালন করতে চলেছে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে তা চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

বুধবার এই বিষয়ে এক গুরুত্তরপূর্ন বৈঠক হয় আগরতলায় রাজ্য সরকারের অতিথিশালায়। তাতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় সহ দল ও সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এক ম্যাশ ব্যাপী কি কি কর্মসূচি পালিত হবে, কোথায় কি অনুষ্ঠান হবে এই সমস্ত বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী জানান, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন প্রতিবারেই বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশেই তা করা হয়। বৃক্ষরোপন, সাফাই অভিযান , বসেআকো প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। জনগণকে নিয়ে মোদির জন্মদিন বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে পালন করা হবে বলে জানান তিনি। বিগত বছরগুলোতেও এই ভাবেই হয়েছিল ।

প্রধানমিন্ত্রীর জন্মদিন ঘিরে সেবা পক্ষকাল পালন করা হয়। এই বিষয়ে সিদ্বান্ত নিতেই এদিনের এই বৈঠক। মুখ্যমন্ত্রী আরো বলেন, এর আগে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি দুই পর্বে পালন করা হয়েছে। এখন সেবা পক্ষকাল পালন করা হবে। প্রতিটি মণ্ডল ও বুথস্তরে পালিত হবে নানা কর্মসূচি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *