আগরতলা।। ৯ বনমালিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির যুব মোর্চার নতুন সভাপতি হিসেবে আকাশ সাহার নাম সামনে আসছে বলে দলীয় সূত্রে খবর। সূত্রের দাবি, খুব শীঘ্রই নতুন যুব মোর্চার সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে।

দলীয় মহলে চর্চা, এর আগে রাজা সাহা যখন যুব মোর্চার দায়িত্বে ছিলেন, তখন তাঁর কমিটিতে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন আকাশ সাহা। রাজা সাহার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলীয় নির্দেশ অমান্যের অভিযোগে বিজেপি সাংগঠনিক পদ থেকে ব্যবস্থা নেওয়ার পরই নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে বনমালিপুর যুব মোর্চার পরবর্তী সভাপতি হিসেবে আকাশ সাহার নামই বর্তমানে আলোচনায় এগিয়ে রয়েছে বলে দাবি দলীয় সূত্রের। তবে দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত আকাশ সাহার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

বিজেপির সাংগঠনিক পুনর্বিন্যাসের এই প্রক্রিয়ায় বনমালিপুর এ যুব সংগঠনের নেতৃত্বে পরিবর্তন হলে আগামী দিনে এর রাজনৈতিক প্রভাব কতটা পড়ে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *