আগরতলা।। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২৬তম ‘মন কি বাত’ অনুষ্ঠানের সম্প্রচার উপলক্ষে ৪ বড়জলা মণ্ডলের ৩১ নম্বর বুথে এক বিশেষ শ্রবণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন বিজেপির নেতা-কর্মী ও সমর্থকরা।

এদিন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায় বলেন, প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর মাধ্যমে দেশের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে জাতি গঠন, আত্মনির্ভর ভারত, সামাজিক দায়বদ্ধতা এবং উন্নয়নের বার্তা তুলে ধরেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই কর্মসূচি দেশবাসীকে ইতিবাচক চিন্তা ও জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, পশ্চিম সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, ৪ বড়জলা মণ্ডলের সভাপতি রাজীব ঘোষ-সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মীরা।

অনুষ্ঠানের শেষে উপস্থিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাঁর আহ্বান বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *