আগরতলা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কালো দিবস পালন ও বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভে উপস্থিত বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, আজ তাদের কাছে একটি কালো দিন।
গত বুধবার মানুষের কণ্ঠস্বর বন্ধ করার জন্য পুলিশ অমানবিক অত্যাচার চালিয়েছে। শান্তিপূর্ণ আন্দোলন ভাঙার জন্য পুলিশ তাদের উপর জুলুম করেছে।
রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বড় নেতাদের যেভাবে হেনস্থা করা হয়েছে, তার প্রতিবাদেই আজ ত্রিপুরা কংগ্রেস রাস্তায় নেমেছে। তাদের মূল দাবি গণতন্ত্র বাঁচানো এবং জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ।।
