নয়াদিল্লি: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষ, উত্তর-পূর্বাঞ্চলের সমন্বয়ক সম্বিত পাত্র, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক, মন্ত্রী রতনলাল নাথ, রেবতী ত্রিপুরাসহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জনকল্যাণমূলক কর্মসূচিকে আরও গতিশীল ও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের বিস্তার, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, বুথস্তরের কার্যক্রম জোরদার এবং আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

বৈঠকে উপস্থিত নেতৃত্ব সংগঠনের ঐক্য ও সমন্বয় বজায় রেখে জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার ওপরও জোর দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *