আগরতলা।। রাজধানী আগরতলায় বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি প্রদানের রাজ্য সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ ও অভিনন্দন র‍্যালির আয়োজন করা হয়।

শনিবার ৮ নং টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।বিগত কিছুদিন ধরে বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন সমস্যা নিয়ে রাজ্যের সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে জনস্বার্থে বিদ্যুৎ খাতে ১০০ শতাংশ ভর্তুকি প্রদানের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরে বিজেপির পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানানো হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ৮ টাউন বড়দোয়ালী মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দেব সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা এবং রাজ্য সরকারের জনকল্যাণমূলক এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

উল্লেখ্য, শুধু বড়দোয়ালী মণ্ডলেই নয়, এদিন রাজ্যের বিভিন্ন মণ্ডলেও একইভাবে ধন্যবাদ র‍্যালির আয়োজন করা হয় এবং সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *