ইউপি।।উত্তরপ্রদেশের Hardoi-তে জনসভা থেকে বাংলার দ্বিতীয় দফার ভোট নিয়ে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। তিনি জানান, বাংলায় রেকর্ড হারে ভোট পড়ছে এবং বুথের বাইরে দীর্ঘ লাইনের ছবি থেকেই মানুষের উৎসাহ স্পষ্ট। প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও সাধারণ মানুষ বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়েছেন বলে দাবি তাঁর।

একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, চলতি বছরে যেসব রাজ্যে নির্বাচন হয়েছে, সবকটিতেই বিজেপি ঐতিহাসিক জয়ের পথে এগোচ্ছে। তাঁর মতে, বাংলায় এবার ভয়মুক্ত পরিবেশে ভোট হচ্ছে, যা দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করছে। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই অংশগ্রহণই পরিবর্তনের বার্তা বহন করছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরল, অসম, পুদুচেরি ও তামিলনাড়ুতেও ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী ৪ মে ফলাফল প্রকাশের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *