আগরতলা।। প্রাক্তন পুলিশ মহাপরিচালক অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফের সরব হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।

কংগ্রেসের অভিযোগ, এই মৃত্যুর ঘটনার তদন্তে হস্তক্ষেপ করা হচ্ছে এবং প্রকৃত সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবিতে বুধবার আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের বক্তব্য, একজন প্রাক্তন DGP-র মতো উচ্চপদস্থ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক।

এই ঘটনার পিছনে কোনো রহস্য রয়েছে কি না, তা জনসমক্ষে আসা প্রয়োজন। সরকারের উচিত অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *