আগরতলা।। সমাজে প্রতিষ্ঠা তখনই পাবেন যখন আপনি যা বলবেন এবং যা করবেন তাতে যদি মিল থাকে। অর্থাৎ “what you are saying and what you are doing.”বুধবার সিপাহীজলা জেলা দক্ষিণে সাংগঠনিক বৈঠকে অংশ নিয়ে দলের কর্মী সমর্থকদের এভাবেই পাঠ দিলেন প্রদেশ বিজেপির নবনিযুক্ত সভাপতি অভিষেক দেব রায়।
বিজেপি প্রদেশ সভাপতি র দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সাংগঠনিক জেলা সফরে আসেন সভাপতি অভিষেক দেবরায়। প্রদেশ সভাপতি কে সাংগঠনিক জেলায় স্বাগত জানাতে সিপাহী জেলা দক্ষিণ অংশের কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।
জেলার নলছড় বিধানসভার অন্তর্গত জুমের ঢেপা থেকে স্বাগত জানিয়ে প্রদেশ সভাপতিকে বাইক রেলির মাধ্যমে আনা হয় মেলাঘর জগন্নাথ বাড়ি প্রাঙ্গনে, সেখানে গুণ্ডীচা মন্দিরে জগন্নাথ প্রভুকে পূজার্চনার পর তিনি চলে আসেন সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় , সেখানে নগর এলাকায় থাকা নজরুল নেতাজি এবং রবি ঠাকুরের মূর্তিতে মাল্য দান করে চলে যান টাউন হলে অনুষ্ঠিত হওয়া সাংগঠনিক বৈঠকে।
বৈঠকে প্রধান বক্তার ভাষণে রাজ্য সভাপতি হল ভর্তি কার্যকর্তাদের বিজেপির মূল নীতি সহ বিভিন্ন বিষয়ে পাঠ দেন । পাশাপাশি দলের নীতি নির্দেশিকা গুলিকে সংগঠনের তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বলেন সভাপতি।
এদিনের সাংগঠনিক বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন দলের প্রদেশ কমিটির সহ-সভাপতি তাপস মজুমদার, সিপাহী জলা জেলা দক্ষিণ অংশের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, বিধায়ক তোফাজ্জল হোসেন, বিন্দু দেবনাথ জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। সাংগঠনিক বৈঠকে জেলার অন্তর্গত নলছর বক্সনগর ধনপুর এবং সোনামুড়া মন্ডলের কার্যকর্তারা অংশ নেয়।
