আগরতলা।। ত্রিপুরার স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে নতুন মাইলফলক। আগরতলার রেন্টার্স কলোনিতে আত্মপ্রকাশ করল সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং নেতাজি সুভাষ হোমিওপ্যাথিক হাসপাতাল।

বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ স্বাস্থ্য দপ্তরের পদাধিকারী ও অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি মানুষের আস্থা দ্রুত বাড়ছে।

এই নতুন প্রতিষ্ঠানটি ত্রিপুরায় হোমিওপ্যাথি শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, এই সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু হওয়ার ফলে একদিকে যেমন রাজ্যে চিকিৎসা শিক্ষার পরিধি প্রসারিত হবে, অন্যদিকে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *