আগরতলা। রাজ্যের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে মধ্যপ্রদেশের প্রভারীর দায়িত্ব দেওয়া হযেছে। ত্রিপুরার প্রভারীর দায়িত্ত পেয়েছেন মৃগাঙ্ক দেওবর্মন।
ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের প্রভারী ও সহ-প্রভারীদের নাম ঘোষণা করেছেন। নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী, ত্রিপুরার প্রভারী হিসেবে দায়িত্ব পেযেছেন মৃগাঙ্ক দেববর্মন। অন্যদিকে, ত্রিপুরার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে মধ্যপ্রদেশের প্রভারীর দায়িত্ব দেওয়া হযেছে। দলের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় রাজ্যগুলির সাংগঠনিক দায়িত্বে একাধিক নেতাকে প্রভারী ও সহ প্রভারির নতুন দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।
সেই ভালিকা অনুযায়ী মধ্যপ্রদেশের সাংগঠনিক দায়িত্বে প্রভারি হিসেবে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সাংসদ বিপ্লব কুমার দেব। সঙ্গে সহ প্রভারি হিসেবে রয়েছেন রেখা ভর্মা। ত্রিপুরায় দলের সাংগঠনিক কার্যক্রমের দায়িত্বে নতুন প্রভারী হিসেবে মৃগাঙ্ক দেও বর্মনের নাম ঘোষণা করা হয়েছে। নতুন দায়িত্ব বণ্টনের পর দুই রাজ্যেই বিজেপির সাংগঠনিক কার্যক্রমে নতুন সমন্বয় তৈরি হবে বলে মনে করে রাজনৈতিক মহল।
