আগরতলা ।। পুরনিগম নির্বাচনকে সামনে রেখে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল আগরতলায়। অভিযোগ, কৃষ্ণনগর অঞ্চল কমিটির নেতৃত্বসহ সিপিআই(এম)-এর বেশ কয়েকজন কর্মীর উপর আচমকাই হামলা চালায় একদল দুর্বৃত্ত।
এই ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আগরতলার কর্নেল চৌমুহনী এলাকায় পথ অবরোধে সামিল হন সিপিআই(এম) কর্মী-সমর্থকরা।
এর ফলে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
