আগরতলা: রাজ্যের প্রশাসন নিয়ে বিস্ফোরক অভিযোগ আনল প্রদেশ কংগ্রেস। শুক্রবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্যের গুরুত্বপূর্ণ পদগুলিতে যারা বসে আছেন, তাদের অধিকাংশই অবসরের পর বার বার এক্সটেনশন পাওয়া আধিকারিক।

তিনি নাম করে বলেন, অনিন্দ্য ভট্টাচার্য এবং প্রদীপ কুমার চক্রবর্তী প্রায় ১০ বার করে এক্সটেনশন পেয়েছেন। প্রদীপ কুমার চক্রবর্তীর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি এবং সরকারি জমি স্ত্রীর নামে করিয়ে নেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও তাকে মুখ্য নির্বাচনী আধিকারিকের মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ভিলেজ কমিটি নির্বাচন পার করতে চাইছে সরকার।

তিনি আরও অভিযোগ করেন, ৭ই সেপ্টেম্বর গোমতী জেলাশাসকের কনফারেন্স হলে বিজেপি প্রদেশ সভাপতি এবং ADC-র CEO একসাথে দলীয় কর্মসূচি করেছেন, যা সম্পূর্ণ বেআইনি। ২০১৮ সালের পর থেকে রাজ্যে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি বলেও তিনি দাবি করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *