আগরতলা।। মাসির বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ তরুণী বধু। নিখোঁজ গৃহবধূর নাম সুস্মিতা দাস। মলয় নগর সোনালী সংঘ এলাকায় মাসির বাড়িতে জুলাই মাসের পনেরো তারিখ সে বেড়াতে এসেছিল।

নিখোঁজ গৃহবধূর মাসি জানান বেড়াতে এসে বেশ কয়েকদিন থাকার পর সে স্বামীর বাড়িতে যাবে বলে বেরিয়ে যায় কিন্তু সে তার নিজ বাড়ি কিংবা স্বামীর বাড়িতেও যায়নি। সেখান থেকেই সে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করার পর তাকে না পেয়ে তার মাসি শ্রীনগর থানায় একটি নিখোঁজ ডাইরি করেন।

পাশাপাশি নিখোঁজ গৃহবধুর স্বামী ও থানায় নিখোঁজ ডাইরি করেন। কিন্তু ঘটনার একমাস পার হয়ে গেলে ও প্রশাসনের তরফ থেকে কোন প্রকার কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি। তাই বাধ্য হয়ে সংবাদমাধ্যমের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরে নিখোঁজ গৃহবধুর মাসি জনগণের কাছে গৃহবধূকে খুঁজে বার করার জন্য আবেদন জানিয়েছেন।

তিনি বলেন তার পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। তাই তাকে খুঁজে বার করে মা হারা সন্তানকে তার মার কাছে তুলে দিতে চাইছে তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *