আগরতলা। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের ৫১ নম্বর বুথে রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৬তম ‘মন কি বাত অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার এবং ৮ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সেন সরকার- সহ দলীয় কর্মী-সমর্থকরা। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী তাঁর ‘মন কি বাত অনুষ্ঠানে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক বিষয়ও তুলে ধরেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই বার্তা দেশবাসীকে উন্নয়ন, ঐক্য ও জাতীয় স্বার্থে আরও অনুপ্রাণিত করবে। তিনি সকল অংশের মানুষকে ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার জন্যে আহ্বান জানান। এই দিন ৮ নম্বর ওয়ার্ড এর পক্ষ থেকে 26 জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হয়। সরকারের এই প্রকল্পে সন্তোষ ব্যক্ত করেন বেনিফিসিয়ারিরা।
