কুমারঘাট : কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়াম হলে মঙ্গলবার পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সফল ছাত্র-ছাত্রীদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, তরুণ প্রজন্মের অগ্রযাত্রাই একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনের মূল ভিত্তি। বর্তমানের এই মেধাবী ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভারতের নির্মাতা এবং তাদের হাত ধরেই উন্নয়ন ও অগ্রগতির পথ আরও সুদৃঢ় হবে।বিধায়ক সকল কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকমহলের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলেই শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *