আগরতলা।। চার দফা দাবিতে শনিবার আগরতলা শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে এসএফআই সদর বিভাগীয় কমিটি। মেলার মাঠস্থিত ছাত্র-যুব ভবন থেকে বের হওয়া মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে বটতলা এলাকায় এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ বন্ধ, স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং NEET-সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় অনিয়মের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলে সংগঠনটি। সভায় এসএফআই রাজ্য সম্পাদক সৃজন দেব অভিযোগ করেন, শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করছে।

পাশাপাশি শিক্ষক সংকট ও কলেজে নিরাপত্তাহীনতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় এসএফআই। কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও সংগঠনের কর্মী-সমর্থকরা অংশ নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *