আগরতলা।। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পরবর্তীতে পরীক্ষা বাতিলের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকায় বিক্ষোভে সামিল হয় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।

এদিন সংগঠনের পক্ষ থেকে অভিনব ভিক্ষুক কর্মসূচির আয়োজন করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, কেন্দ্র সরকারের শিক্ষা ব্যবস্থায় চরম দুর্নীতি ও অব্যবস্থার কারণেই বারবার জাতীয় স্তরের পরীক্ষাগুলিতে প্রশ্নফাঁসের ঘটনা সামনে আসছে।বিক্ষোভ চলাকালীন কেন্দ্রীয় উচ্চ শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করেন যুব কংগ্রেস কর্মীরা।

তাঁদের দাবি, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং এর সম্পূর্ণ দায় কেন্দ্র সরকারকে নিতে হবে।আন্দোলনকারীরা আরও বলেন, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

ঘটনাকে কেন্দ্র করে পোস্ট অফিস চৌমুহনী এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *