আগরতলা।। বুধবার ত্রিপুরা বিধানসভায় মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হয় ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নবনিযুক্ত বিধায়ক জহর চক্রবর্তী-র শপথ গ্রহণ অনুষ্ঠান।

বিধানসভার অধ্যক্ষ তাঁকে বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর শুভেচ্ছা জানান মন্ত্রী, বিধায়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এদিন বিধানসভা লবিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বহু কর্মী-সমর্থক বিধানসভা চত্বরে উপস্থিত থেকে নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা জানান। সমর্থকদের উচ্ছ্বাসে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।নবনিযুক্ত বিধায়ক জহর চক্রবর্তী জানান, ধর্মনগরের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

এলাকার উন্নয়ন, জনস্বার্থমূলক কাজ এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানই হবে তাঁর প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরাও তাঁর রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *