আগরতলা। এনডিএ’র সদস্য হিসেবে রফা সূত্র মেনে ১৫ টি ভিলেজ কমিটি গঠন করবে আইপিএফটি। নির্বাচিত সকল ভিলেজ কমিটির সদস্য সহ বিজিত প্রার্থী এবং এডিসি নির্বাচনের বিজিত প্রার্থীদের নিয়ে রবিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক সেমিনার করে আই পি এফ টি।
তাতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং , মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ অন্যান্য নেতৃত্ত। দলের আগামীদিনের রণকৌশল, পরিকল্পনা, সাংগঠনিক বিষয়, নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা কি হবে এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
