আগরতলা।। রাজধানীর প্রজ্ঞা ভবনের এক নম্বর হলে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার হাত ধরে স্বাস্থ্য ,নির্বাচন এবং রাজস্ব দপ্তরের ১১৫ জনের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই আয়োজনের উপস্থিত অফার প্রাপক সহ অন্যান্যদের মধ্যে একটা ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে।

এখানে উল্লেখ করা প্রয়োজন বর্তমান সরকার প্রতিনিয়ত এরকম ভাবেই বিভিন্ন ক্ষেত্রে চাকরির অফার গুলো বিলি করে চলেছেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী আজকের দিনটাকে নতুন ত্রিপুরার পরিপ্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ দিন বলে অভিহিত করার পাশাপাশি যারা নতুন ভাবে চাকুরী প্রাপ্ত করেছেন তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করার পাশাপাশি আসা প্রকাশ করেছেন তাদের তত্ত্বাবধানে প্রশাসনিক কাজকর্ম আগামী দিনে আরো গতি প্রাপ্ত হবে।

মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমান সরকার প্রকৃত অর্থে পরিকাঠামগত উন্নয়নে গুরুত্বসহকারে কাজ করে চলেছে।। জাতি জনজাতি সকল এলাকার সার্বিক উন্নয়নের জন্য সরকার বিভিন্ন বিভাগের মধ্য দিয়ে পরিকল্পনা অনুযায়ী উদ্যোগ গ্রহণের পাশাপাশি বাস্তবায়িত করে চলেছে দাবি করে মুখ্যমন্ত্রী আগামী দিনে যাতে সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে রাজ্য ত্রিপুরার উন্নয়ন গতি প্রাপ্ত হয় সেই আহবান রাখেন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *