আমবাসা।।অবরুদ্ধ যান চলাচল আমবাসায় জাতীয় সড়কে গাছ ভেঙে পড়ে বিপজ্জনক পরিস্থিতি। বিদ্যুতের তার ছিঁড়ে সড়কে, ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ যান চলাচল।আমবাসা থানাধীন ম্যাগাজিন পাড়ায় খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় হালকা বায়ুপ্রবাহের মধ্যে একটি গাছ ভেঙে পড়ে ৮ নম্বর জাতীয় সড়কের উপর।

এর ফলে একটি উচ্চমাত্রার বিদ্যুৎবাহী তার ছিঁড়ে সড়কের উপর বিপজ্জনক অবস্থায় পড়ে থাকে।দুপুর প্রায় আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটলেও, খবর দেওয়ার পরও বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কোনও কর্মী ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ।ফলে দীর্ঘ সময় ধরে সড়কে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়।

অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবার গাড়িও আটকে পড়ে। জীবনের ঝুঁকি নিয়েই পথচারী ও বাইক আরোহীরা চলাচল করছেন।এই পরিস্থিতিতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষ। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *