আগরতলা।।সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আগরতলার পূর্ব থানার পুলিশ গাড়িসহ একাধিক ছিনতাই বাজকে আটক করতে সক্ষম হয়েছে। এ সময়ের মধ্যে আগরতলা শহরে যখন ছিনতাই সহ নানা প্রকারের অসামাজিক কাজগুলো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় পুলিশের এই সফলতা নিশ্চিত ভাবে সাধুবাদ যোগ্য।

এদিকে গোটা বিষয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ সাংবাদিকদের অবগত করতে গিয়ে দাবি করেছেন ১৮ই এপ্রিলের এক অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আগরতলা শহরের বিভিন্ন জায়গার তিনজন ছিনতাইবাজ গতকাল গ্রেফতার করা হয় এবং আগেই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফ থেকে দাবী করা হয়েছে এই ঘটনার মাস্টারমাইন্ড শরীফ মিয়া, এছাড়া অন্যান্যরা হল রাজেশ দাস, অংকুর নমো, সুপ্রিম চৌধুরী।

পাশাপাশি পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে ধ্রিতদের আবারও পুলিশ রিমান্ডে এনে ঘটনার পেছনে আর কি কি বিষয় রয়েছে বা কারা কারা জড়িত এই বিষয়গুলো সামনে আনার প্রয়াস নেওয়া হচ্ছে।এদিকে পুলিশ আরো জানিয়েছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা স্বীকার করেছে মূলত তারা গাড়ি নিয়ে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে এবং যখনই কাউকে একা পায় তখন তাকে টার্গেট করে তারা তাদের ছিনতাইয়ের অভিযান সংঘটিত করে।

আরো জানানো হয়েছে এই ঘটনায় আরো বেশ কিছু নাম উঠে এসেছে তবে পুলিশের তদন্তের প্রয়োজনে নামগুলো জনসমক্ষে আনা হচ্ছে না।তবে আজকের পূর্ব থানার পুলিশ অফিসারের বডি ল্যাঙ্গুয়েজ দাবি করছে এই ঘটনায় আরো বেশ কিছু নাম সামনে আসতে চলেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *