আগরতলা।।রেকর্ড গড়ল আগরতলার মৈনাক। আগরতলার নবম শ্রেণির ছাত্র মৈনাক মালাকার অল্প বয়সেই গড়ল নজির। মাত্র ১৪ বছর ৮ মাস বয়সে নিজের কৃতিত্বে জায়গা করে নিল Indian Book of Records-এ। আইবিআর সূত্রে জানা গেছে, মৈনাক মাত্র ৯ মিনিট ৫৭ সেকেন্ডে কোয়ান্টাম মেকানিক্সের ৯টি তত্ত্ব ব্যাখ্যা করে এই স্বীকৃতি অর্জন করেছে—যা এই বয়সে বিরল কৃতিত্ব।
মৈনাক জানায়, ছোটবেলা থেকেই গণিত ও পদার্থবিজ্ঞানের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। নিয়মিত অনুশীলন, দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমই তাকে এই সাফল্য এনে দিয়েছে। তার এই অর্জনের পিছনে বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণার কথাও উল্লেখ করেছে মৈনাক। তাদের সহায়তা ছাড়া এই সাফল্য সম্ভব হত না বলেও জানায় সে। সারা পৃথিবীর মধ্যে সেই একমাত্র ছাত্র যে এত কম সময়ের মধ্যে এই এচিভমেন্ট টি সার্থকভাবে সম্পন্ন করেছে।
আগামী দিনে GUINNESS BOOK OF WORLD RECORD এ নাম তোলাই তার লক্ষ্য বোলে জানায় মৈনাক। শিক্ষকদের মতে, এত কম সময়ে এমন জটিল বিষয় ব্যাখ্যা করা মৈনাককে আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে। তার এই সাফল্য অন্য ছাত্রছাত্রীদের কাছেও বড় অনুপ্রেরণা হয়ে উঠবে। অল্প বয়সে এমন নজির গড়ে গর্বিত পরিবার থেকে শুরু করে গোটা আগরতলা, এমনকি রাজ্যবাসীও।
