আগরতলা।।রেকর্ড গড়ল আগরতলার মৈনাক। আগরতলার নবম শ্রেণির ছাত্র মৈনাক মালাকার অল্প বয়সেই গড়ল নজির। মাত্র ১৪ বছর ৮ মাস বয়সে নিজের কৃতিত্বে জায়গা করে নিল Indian Book of Records-এ। আইবিআর সূত্রে জানা গেছে, মৈনাক মাত্র ৯ মিনিট ৫৭ সেকেন্ডে কোয়ান্টাম মেকানিক্সের ৯টি তত্ত্ব ব্যাখ্যা করে এই স্বীকৃতি অর্জন করেছে—যা এই বয়সে বিরল কৃতিত্ব। মৈনাক জানায়, […]
