আগরতলা ।।বাংলা বছরের প্রথম দিনকে শুভ সূচনা হিসেবে মান্যতা দিয়ে সকাল থেকেই ভক্ত ও ব্যবসায়ীদের ভিড় লক্ষ্য করা যায়।

ধর্মীয় আচার অনুযায়ী লক্ষীনারায়ণ দেবতার পূজা অর্চনার মাধ্যমে নতুন হিসাবের খাতা খোলা হয়। ব্যবসায়ীরা পুরনো বছরের হিসাব চুকিয়ে নতুন বছরের জন্য শুভ সূচনা করেন। এই হালখাতা প্রথা বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ, যা আজও সমান গুরুত্ব সহকারে পালন করা হয়।

এদিন লক্ষীনারায়ণ বাড়ি প্রাঙ্গণে বসেছে ছোটখাটো মেলাও। বিভিন্ন দোকান, মিষ্টি, খেলনা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর স্টল ঘিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। শিশু থেকে বয়স্ক—সব বয়সের মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠেআয়োজকদের মতে, ধর্মীয় আচার ও সামাজিক মিলনমেলার মধ্য দিয়ে বাংলা নববর্ষের এই আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐতিহ্যের বন্ধনকে আরও দৃঢ় করে।

সব মিলিয়ে, হালখাতা, পূজা অর্চনা এবং মেলাকে ঘিরে লক্ষীনারায়ণ বাড়িতে বাংলা নববর্ষ উদযাপন এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *