ধর্মনগর।। ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আজ ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারা হলেন বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী, আই.এন.সি. মনোনীত প্রার্থী চয়ন ভট্টাচার্য এবং এস.ইউ.সি.আই (সি.) প্রার্থী সঞ্জয় চৌধুরী। তারা তাদের মনোনয়নপত্র ধর্মনগর মহকুমার মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরীর হাতে তুলে দেন। উল্লেখ্য যে, আজ মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন ছিলো।

মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *