ক্রীড়া প্রতিনিধি।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাব -এর উদ্যোগে আগরতলা প্রেস ক্লাব ক্রিকেট প্রিমিয়ার টুর্নামেন্ট ২০২৬ আজ, রবিবার ভোলাগিরি গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব ইয়েলো টিম এতে চ্যাম্পিয়ন হয়েছে। ‌ফাইন্যাল ম্যাচে ইয়েলো টিম ৭ উইকেট এর ব্যবধানে ব্লু টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে। বিজিত ব্লু টিম পেয়েছে রানার্স ট্রফি। ফাইন্যালে প্রথমে ব্যাট করতে নেমে আগরতলা প্রেস ক্লাব ব্লু দল নির্ধারিত ১০ অভারে ৪ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে।  ব্লু দলের হয়ে ব্যাটিং এ সর্বোচ্চ বাপন দাস ৪৯ রান করে ।

জবাবে ব্যাট করতে নেমে আগরতলা প্রেস ক্লাবের ইয়েলো টিম ৭  অভার ৫ বল খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় । ফাইনালে জয়ী দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৮ রান করে মেঘধন দেব।   টুর্নামেন্ট এর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় বাপন দাস, অপরাজিত ১০৩ রান করে টুর্নামেন্টে  সেরা ব্যাটসম্যান এর পুরস্কার পায় বিশ্বজিৎ দেবনাথ,  সেরা ফিল্ডার হিসাবে নির্বাচিত হয়  কিংকর শীল, ম্যান অফ দ্যা ফাইনাল ম্যাচ মেঘধন দেব  এবং বেস্ট বোলার এর পুরস্কার নিজের করে নেয় দিব্যেন্দু দে। উল্লেখ্য, এর আগে প্রথম সেমিফাইনালে ব্লু টিম ৯ উইকেটের ব্যবধানে প্রেসক্লাব গ্রিন টিমকে এবং দ্বিতীয় সেমিফাইনালে প্রেসক্লাব ইয়েলো টিম ৮ উইকেট এর ব্যবধানে প্রেসক্লাব রেড টিমকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছিল।

খেলা শুরুর আগে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, স্পোর্টস কমিটির কনভেনার তথা যুগ্ম সম্পাদক অভিষেক দে, প্রাক্তন ক্রিকেটার ও কোচ শ্যামল দাস ও অলক সাহা প্রমূখ দু দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং পায়রা ওড়ানোর মধ্য দিয়ে শান্তি সম্প্রীতির বার্তা ছড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সংক্ষিপ্ত ভাষণ দান কালে অতিথি বর্গ সাংবাদিকদের বিনোদন কল্পে এ ধরনের উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন। খেলা শেষে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত টাটা মোটরস এন্ড অটোমোবাইলস এর ম্যানেজার অমলেন্দু নাথ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কমল চৌধুরী, অভিষেক দে, কোষাধ্যক্ষ রঞ্জন রায়, কার্যকরী সদস্য মিহির শীল, অভিষেক দেববর্মা, স্পোর্টস কমিটির জয়েন্ট কনভেনার সুপ্রভাত দেবনাথ, দূরদর্শন কেন্দ্র আগরতলার সহকারি অধিকর্তা কুনাল সিন্ধে প্রমূখ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

দারুন ভাবে দিনভর কলম ক্যামেরা সরিয়ে রেখে বিনোদনের উদ্দেশ্যে এক দিবসীয় এই ক্রিকেট টুর্নামেন্ট সাফল্যমন্ডিতভাবে শেষ হওয়ায় উদ্যোক্তাদের পক্ষ থেকে কনভেনার অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *