আগরতলা।। মঙ্গলবার শ্রাবনের সংক্রান্তিতে পুজো হবে দেবী মনসার। পুজোর আগের দিন সবার দেখা যায় রাজধানীর বিভিন্ন বাজারে মনসা দেবীর প্রতিমা সাজিয়ে বসেছেন মৃৎ শিল্পী সহ ব্যাবসায়ীরা। বেচাকেনাও হচ্ছে ভালোই।
তবে অন্যান্ন বারের তুলনায় প্রতিমার দাম কিছুটা বেশি। প্রতিমা তৈরির সামগ্রীর দাম বৃদ্ধির দরুন প্রতিমার দামও বৃদ্ধি করা হয়েছে। । বাজারে চলে এসছে ছোট বড় মাঝারি বিভিন্ন আকারে মূর্তি। মনসা মায়ের পুজো উপলক্ষে প্রচুর সংখ্যক মূর্তি রাজধানীর প্রতিটি বাজারে পরিলক্ষিত হচ্ছে। সোমবার সকাল থেকেই গোটা দিন প্রতিমা বিক্রি চলে।
মূর্তি বিক্রির পাশাপাশি অন্যান্য ফলের দোকান গুলিতেও ভিড় দেখা যায়। মনসা পূজার জন্যে করন্ডি , শাপলা , ফুল , বেলপাতা, মালা ইত্যিদি নানান উপকরণের পসরা সাজিয়ে বসেছেন বেবসায়ীরা। বেচাকেনাও হচ্ছে মোটামোটি ভালোই।
